ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  • অন্যান্য

১৭ বছর পর অনুষ্ঠিত হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন: প্রধান উপদেষ্টা

বাংলা ডেস্ক
জুন ১১, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ । ১৪৬ জন

লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক নীতি সংলাপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের অন্যতম সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

বুধবার (১১ জুন) লন্ডনের সময় বেলা ১১টায় আয়োজিত সংলাপে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূস ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিজ বাজপাই ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংলাপে কূটনীতিক, গবেষক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এসআর